ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুরে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম -ফরিদপুর:

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে কানাইপুর স্কুল মিলনায়তনে কানাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি এহতেশাম খান, সহ-সভাপতি হুমায়ুন মোল্লা, থানা কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত মাতব্বর, আবু সাঈদ মোল্লা হান্নান, সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ মোস্তাক মোল্লা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মোল্লা এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের জন্য ভয়াবহ হুমকি। এসব অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কার্যক্রম কঠোরভাবে দমন করা সম্ভব।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬