ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার আলীপুরে শিশুর ওপর নির্মম নির্যাতন, ক্ষোভ ও উদ্বেগে ফরিদপুরবাসী নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ ফরিদপুর সদরে বিএসটিআইয়ের টাস্কফোর্স অভিযান, ৮ মামলায় ৬২ হাজার টাকা জরিমানা

ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক নারী ও এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলের শেষ দিকে ফরিদপুর সদর উপজেলার বগারটিলা গ্রামের পাশে ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা কুলসুম বেগম ছাগল চরাতে গিয়ে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। এ সময় দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে তিনি মাটির নিচ থেকে মানুষের পায়ের অংশ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (আনুমানিক বয়স ৩০-৩৫ বছর) ও এক কন্যাশিশুর (৩-৪ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দুটি কোন থানার অধীনে নেওয়া হবে, তা নির্ধারণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি ঠিক কোন থানার আওতাভুক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬