ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

যুব সমাজের অনন্য দৃষ্টান্ত: একতার শক্তিতে বদলে গেল কৃষ্ণনগর কাজীপাড়া গ্রামের রাস্তা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

মাদক ও অপসংস্কৃতি নয়, সেবাই হোক যুবসমাজের মূল লক্ষ্য এই স্লোগানকে ধারণ করে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর কাজীপাড়া গ্রামের একঝাঁক তরুণ।

দীর্ঘদিন ধরে গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হতো, ফলে পথচারী ও যানবাহন চলাচল চরম দুর্ভোগের মুখে পড়ত। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটত। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পরও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এগিয়ে আসে এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন “কৃষ্ণনগর ঐক্য সংঘ।

সংগঠনের উদ্যোগে গ্রামের তরুণরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার কাজ শুরু করেন। নিজেদের অর্থ ও শ্রম দিয়ে তারা রাস্তার বিভিন্ন গর্ত ভরাট, মাটি ফেলা এবং চলাচল উপযোগী করে তোলার কাজ সম্পন্ন করেন। তাদের এই উদ্যোগে গ্রামের সাধারণ মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর যুবকদের এমন উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এখন রাস্তাটি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হয়েছে।

কৃষ্ণনগর ঐক্য সংঘের সদস্যরা জানান, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তারা বিশ্বাস করেন, যুবসমাজ যদি মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত হয়, তাহলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

এলাকাবাসীর মতে, কৃষ্ণনগর কাজীপাড়ার তরুণদের এই উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সমাজ পরিবর্তনে যুবশক্তির ইতিবাচক ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুব সমাজের অনন্য দৃষ্টান্ত: একতার শক্তিতে বদলে গেল কৃষ্ণনগর কাজীপাড়া গ্রামের রাস্তা।

আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬