ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

কালুখালী বাজারে বিএসটিআইয়ের ডিজিটাল স্কেল যাচাই ও স্ট্যাম্পিং কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

জনস্বার্থে ও সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালুখালী বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ডিজিটাল স্কেলের যাচাই ও স্ট্যাম্পিং কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর

শনিবার (১৪ জুন ২০২৬) পরিচালিত এ কার্যক্রমে অংশগ্রহণ করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ খালিদ হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ জুবায়ের আল-সিদ্দিকী। তারা কালুখালী বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত ডিজিটাল স্কেল পরীক্ষা করে যথাযথ যাচাই ও স্ট্যাম্পিং সম্পন্ন করেন।

বিএসটিআই সূত্রে জানা যায়, বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং সঠিক ওজন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের এ ধরনের যাচাই ও স্ট্যাম্পিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালুখালী বাজারে বিএসটিআইয়ের ডিজিটাল স্কেল যাচাই ও স্ট্যাম্পিং কার্যক্রম

আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬