ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন গুনি সাংবাদিক হারুন আনসারীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে থানায় জিডি

ফরিদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় শিশুশ্রম প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। তিনি বলেন, একটি শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে। শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে শ্রম পরিদর্শক নুসরাত জাহান লিজা, শ্রম অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এবং ফরিদপুর জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপস শাখার প্রতিনিধি মো. শামছুল আজম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ও মানবিক সমস্যা। এটি নির্মূলে প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করা, অভিভাবকদের সচেতন করা এবং দারিদ্র্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের নিরাপদ ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার সদস্য এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভা শেষে বক্তারা শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আপডেট সময় : ০৫:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬