ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রীয় কর্মসূচিতে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতি ঘিরে নানা ধরনের রহস্য  আজ ফরিদপুর পৌরসভার সকল যানবাহনে রিফুয়েলিং সম্পন্ন। ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ শেখকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ফরিদপুরে ৫৩ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।   টেপাখোলা গরুর হাট সংলগ্ন ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ টেপাখোলা ইয়াছিন মঞ্জিল জামে মসজিদ সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেন নির্মাণকাজ পরিদর্শন সাংবাদিক ইব্রাহিম হোসেনের বাবার মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শোক বিদায়ী ও নবাগত ১৪ বিজিবি অধিনায়কের সঙ্গে নওগাঁ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রীয় কর্মসূচিতে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতি ঘিরে নানা ধরনের রহস্য 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীকে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার দিবসটি উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও অন্যান্য সরকারি কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব অনুষ্ঠানে অংশ নিলেও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়।

এর আগে সম্প্রতি ফরিদপুরের এক বিএনপি নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার এক কর্মকর্তাকে নিয়ে একটি স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে ফরিদপুর পৌরসভার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী দাবি করেন, তাঁর সঙ্গে আওয়ামী লীগ বা এর সহযোগী কোনো সংগঠনের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।

তবে ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতির দাবি করে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এ বিষয়ে হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে এবং প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ঘটনার আলোচনা থামার আগেই জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি নতুন করে জনমনে প্রশ্নের জন্ম দেয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মতামত প্রকাশ করতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী মুঠোফোনে বলেন, “আজ সরকারি ছুটির দিন ছিল। আমি পৌর প্রশাসকের অনুমতি নিয়ে পারিবারিক কারণে পরিবারের কাছে এসেছি। তাই রাষ্ট্রীয় কর্মসূচিতে উপস্থিত থাকতে পারিনি।”

সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এ ধরনের ফালতু বিষয়ে সময় দেওয়ার কোনো সময় আমার নেই।”

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের একাংশের মত, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসে দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতি জনমনে ইতিবাচক বার্তা দেয়। অন্যদিকে, প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটিতে ছিলেন এবং সে কারণেই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাষ্ট্রীয় কর্মসূচিতে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতি ঘিরে নানা ধরনের রহস্য 

আপডেট সময় : ০৬:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬