ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে বিভিন্ন নামী ব্রান্ডের আদলে তৈরি বিপুল পরিমাণ নকল সিগারেট বাজারজাত করার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় পাঁচ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (৩ আগস্ট) মৌচাক এলাকা থেকে এ মালামাল জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গাড়বিয়া বাজার এলাকার কার্তিক হাওলাদারের ছেলে কিশোর হাওলাদার (২২) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার চর লক্ষ্মীপুর এলাকার মৃত আনিছ হাওলাদারের ছেলে ইলিয়াস হোসেন বাবু (২৯)। তারা বর্তমানে যথাক্রমে গাজীপুর মহানগর ও ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ডে টাঙ্গাইলগামী যাত্রীছাউনির সামনে মৌচাক পুলিশ ফাঁড়ির (এসআই) ওমর ফারুক নেতৃত্বে চেকপোস্ট চলাকালে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানে থাকা ৫০ কার্টুন পাঁচ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলোর চালান ও কাস্টম সংক্রান্ত কাগজপত্র দেখতে বললে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় দুইজনকে পুলিশ আটক করে। উদ্ধার হওয়া সিগারেটগুলো নকল এবং সেগুলোতে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করা হয়। নকল সিগারেটের তথ্য উদঘাটনের জন্য মঙ্গলবার পুলিশ হেফাজতে রেখে তথ্য সংরক্ষণ করেন। পরে বুধবার দুপুরে গ্রেফতার দুজনকে গাজীপুরে জেলহাজতে পাঠান। জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে নকল সিগারেটের সয়লাব চলছে। এমনকি এসব সিগারেটের ব্যবসায়ীরা বিভিন্ন দফতরকে ম্যানেজ করেই চলছে তাদের ব্যবসা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, জাল রাজস্ব স্ট্যাম্প যুক্ত নকল সিগারেট বাজারজাত করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নকল কারখানার খোঁজ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন

আপডেট সময় : ০৪:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬