সংবাদ শিরোনাম ::
ঈশান গোপালপুর যুব সমাজের উদ্যোগে ওসমান হাদীর জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুর রহমান ।
ক্রাইম পেট্রোল বিডি ,
জেলা প্রতিনিধি ,ফরিদপুর ।
ফরিদপুর সদরে ঈশান গোপালপুর হাই স্কুল মাঠে যুব সমাজের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় । আজ শনিবার ( ২১-১২-২০২৫) আসর বাদ মাওলানা নেছার আহমেদ মৃধার পরিচালনায় জানাজা অনুষ্ঠিত হয় । জানাযা পূর্বে বক্তব্য পেশ করেন বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা আরিফুল ইসলাম ।বক্তারা শহীদ হাদির ফ্যাসিবাদীর বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা ও নেতৃত্বের কথা স্মরণ করেন । বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তার সাহসী অবস্থান জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে । বক্তব্যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শোক সন্তস্ত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেন ।

























