ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ

ফরিদপুর বোয়ালমারীতে দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৪৫৯ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত এক চাঞ্চল্যকর দস্যুতা মামলার অন্যতম আসামি মোঃ মনির শিকদার (৪৫)-কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১০ ও র‍্যাব-৪ এর যৌথ একটি চৌকস আভিযানিক দল গতকাল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকার বাসিন্দা মোঃ সাখাওয়াত হোসেন (৪০) এর বসতবাড়িতে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ২ ডিসেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৩টার দিকে ভিকটিমের মা মোছা: মেহরুন নেছা চিৎকার করে জানান যে, বাড়িতে চোর প্রবেশ করেছে। বিষয়টি বুঝতে পেরে ভিকটিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তিনজন মুখোশধারী দুষ্কৃতকারী রামদা হাতে খোলা দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে।

এ সময় দস্যুরা ভিকটিম ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে একটি স্টিলের বাক্স ভেঙে নগদ ৭ লক্ষ টাকা এবং আনুমানিক ১০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪, তারিখ-০২/১২/২০২৫, ধারা-৩৯২, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলাটি রুজু হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২২ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকার একটি যৌথ অভিযানিক দল ঢাকার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মনির শিকদার (৪৫)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির পিতা মৃত আব্দুর রহমান শিকদার। তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন উত্তর শিবপুর এলাকায়। র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর বোয়ালমারীতে দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫