ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা, কেন্দ্র পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা ১৫৭ বছরের ঐতিহ্যের শহর ফরিদপুর: সিটি কর্পোরেশনে উন্নীত করার জোর দাবি —সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সদরপুরে ২০০ বছরের ঐতিহ্য: জরিপের ডাঙ্গীতে উৎসবমুখর ‘মুসলমানদের মেলা’ সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ। ফরিদপুরে রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, ফসলি জমির ক্ষতি ও জনদুর্ভোগ। ঝুঁকিপূর্ণ ওভারটেকেই প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

গোবিন্দগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : মো সাকিল ইসলাম 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৭০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বাদশা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বাদশা মৃত মহির উদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বাড়ির শয়ন কক্ষের শোকেসের ড্রয়ারে রাখা শপিং ব্যাগ থেকে ৭ পাতা (মোট ৭০ পিস) টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ২৯.২৩ গ্রাম এবং স্থানীয় বাজারে মূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান জানান, ট্যাবলেটগুলো অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় বাদশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোবিন্দগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫