ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা

সালথায় যুবলীগ নেতার ভাই গ্রেপ্তার, এক ঘণ্টা পর স্বেচ্ছাসেবক দলের নেতার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাচান সালথা থেকে:

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে মো. কবির মোল্যা (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের ঠিক এক ঘণ্টা পর, তার সমর্থকরা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টার দিকে মাঝারদিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বাবলু মাতুব্বর (৫৫) একই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতুব্বরের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বরের বড় ভাই।

এর আগে বিকেল ৩টার দিকে পুলিশ ইউপি সদস্য কবির মোল্যাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ মোল্যার ছোট ভাই। তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বর বলেন, “আমার ভাই বাবলুর কোনো রাজনীতি নেই, কোনো বিরোধ নেই। অথচ আমার ভাইকে শুধু প্রতিহিংসা থেকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এ হামলার সুষ্ঠু বিচার চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সালথায় যুবলীগ নেতার ভাই গ্রেপ্তার, এক ঘণ্টা পর স্বেচ্ছাসেবক দলের নেতার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

আপডেট সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫