ফরিদপুর-৩ আসনের নির্বাচন ঘিরে কৈজুরী ইউনিয়নে চৌধুরী নায়াব ইউসুফের প্রচার-প্রচারণা চলছে।
- আপডেট সময় : ০৭:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২১৯ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুর জেলার ৩ সংসদীয় আসনের নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোড়াদহ গ্রামে ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।
এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ বাচ্চু শেখ বলেন, ফরিদপুর-৩ আসনে ধানের শীষের কাণ্ডারী জনাব নায়াব ইউসুফ আপার নির্বাচনী প্রচারণায় আমরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছি। আমরা চাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই পড়ুক।
তিনি আরও বলেন, এই লক্ষ্যেই আমরা খেটে খাওয়া সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। প্রচারণাকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, মোঃ মনির শেখ, মোঃ আক্কাস শেখ, মোঃ সেকেন শেখ’সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
প্রচার-প্রচারণা শেষে গ্রামবাসীর সাড়া নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারা জানান, ঘোড়াদহ গ্রাম থেকে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা বিশ্বাস করেন।

























