কালিয়াকৈরে বিএনপির নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুর -১ আসন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বোয়ালী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সমাবেশটি শিমুলচালা বটতলী দুর্গা মন্দির প্রাঙ্গণে সৃমাবেশ আয়োজন করা হয়। বোয়ালী ইউপি সাবেক মহিলা মেম্বার নুরজাহান বেগম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেয়র মজিবুর রহমানের সহধর্মিণী মিসেস আজমেরী রহমান মুন্নী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সহধর্মিণী মিসেস সুলতানা ইব্রাহীম।
সমাবেশে বক্তারা নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে স্থানীয় মহিলা দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রুকিয়া হলের সাধারন সম্পাদক, ইফফাত জাহান ইশুমনি,
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বোয়ালী ইউনিয়ন শাখা।


























