ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

রমজান সামনে রেখে তালমা বাজারে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল আমিন হোসেন বিজয়
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে তালমা বাজারে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে বাজারে অস্থিরতা রোধে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।

৩ মার্চ ২০২৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রমজান সামনে রেখে তালমা বাজারে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬