ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ফরিদপুরে জোড়া হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে পুলিশ সুপার, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার ফরিদপুর:

ফরিদপুর শহরের কোতয়ালী থানা এলাকায় সংঘটিত পৃথক দুটি আলোচিত হত্যাকাণ্ডের তদন্তে সরাসরি মাঠে নেমেছেন মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার, ফরিদপুর। সাম্প্রতিক এসব ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট দুই মামলার ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় তিনি তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিদর্শনকৃত মামলাগুলোর মধ্যে একটি ৩ মার্চ ২০২৬ তারিখে রুজুকৃত মামলা নং-১৫, যা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে। অপরটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মামলা নং-৫৯, যেখানে দাঙ্গা, অনধিকার প্রবেশ, মারধর ও হত্যাচেষ্টাসহ হত্যার অভিযোগে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় মামলা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশ সুপার আলামত সংগ্রহ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে মামলার অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, “অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।”

তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন এবং কোতয়ালী থানা-এর অফিসার ইনচার্জ মোঃ মোহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়াও সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের এমন উচ্চপর্যায়ের তৎপরতায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রশাসনের সক্রিয় অবস্থানের ফলে চাঞ্চল্যকর এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে।

পুলিশ জানায়, তদন্ত কার্যক্রম জোরদার রয়েছে এবং গুরুত্বপূর্ণ সূত্র যাচাই-বাছাই করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে জোড়া হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে পুলিশ সুপার, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

আপডেট সময় : ০৪:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬