ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুরে হাসেম জুট ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার ক্ষতি জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত, সমতাভিত্তিক উন্নয়নে জোর। ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি চান সাহিদা বেগম মধুখালীতে অবৈধ মাটি উত্তোলন: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। সালথায় গভীর রাতে খড়ের ঘরে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি রামুতে গরু চুরির অভিযোগ, শালিসে স্বীকার করেও গা-ঢাকা অভিযুক্তরা। ফরিদপুর সদর থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী সাহিদা বেগম দুঃসময়ের ত্যাগী নেত্রী সাহিদা বেগম: সংগ্রাম ও সাহসিকতার এক অনন্য প্রতিচ্ছবি ফরিদপুরে রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সদরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।

গতকাল (১২ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানের দিকনির্দেশনায় ও এসআই মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাবুল মল্লিক (৪০), পিতা: মুসলেম মল্লিক, বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সোলডুবি গ্রামের মল্লিকবাড়ি এলাকায়। অভিযানে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক বাবুল মল্লিককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে।”

শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫
১৩/৫/২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫