ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২০১ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর। 

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ মার্চ ২০২৬) রাত প্রায় ১০টা ৩০ মিনিটে মধুখালী থানাধীন বাগাট এলাকার ভবতরণ সংঘের মাঠের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম)-এর দিকনির্দেশনায় এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আ. হালিম সরদার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় চরবাগাট এলাকার বাসিন্দা মো. রেজাউল মল্লিকের ছেলে মো. রিয়াদ মল্লিক (২০)-কে আটক করা হয়। তার দখল থেকে ১১ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ধৃত আসামি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজের হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় অপরাধ করেছে।

এ ঘটনায় মধুখালী থানায় মামলা নং-১০, তারিখ ৯ মার্চ ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্ত করছেন মধুখালী থানার এসআই (নিঃ) প্রাণ কৃষ্ণ অধিকারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬