ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার জেলা কারাগারের জেলার দেলোয়ার লাগামহীন দুর্নীতি কে থামাবে। ফরিদপুরে বিএসটিআই টাস্কফোর্সের মোবাইল কোর্ট : ৯ প্রতিষ্ঠানে ২ লাখ ৬ হাজার টাকা জরিমানা ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক কাম্বোডিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণা — ফরিদপুরের রোমান পাসপোর্ট ও অর্থ হারিয়ে বিপাকে ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা

ফরিদপুরে বিএসটিআই টাস্কফোর্সের মোবাইল কোর্ট : ৯ প্রতিষ্ঠানে ২ লাখ ৬ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুরঃ

ফরিদপুরে বিএসটিআই, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে অনিয়ম, লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মেসার্স রুপা ফুড প্রোডাক্টস, কানাইপুরের চিপস ও চানাচুর পণ্যের বিভিন্ন ভ্যারিয়েন্টে বিএসটিআই লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স আজিজ ফুড প্রোডাক্টস, হোগলাকান্দি, কানাইপুর নামীয় প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্স ব্যতিরেকে সয়াবিন তেল বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অবৈধ লেবেল ধ্বংস করা হয়।
অভিযানে কানাইপুর বাজারের আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার ও নারু বিষ্ণু মিষ্টান্ন ভাণ্ডার নামীয় দুই প্রতিষ্ঠানের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে কৃষ্ণ বিষ্ণু মিষ্টান্ন ভাণ্ডার নামীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ঘি পণ্যে ডালডার উপস্থিতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে জেটিএফ লাইভ ফুডস নামীয় প্রতিষ্ঠানের বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কানাইপুর বাজার এলাকার দুটি চাল-ডাল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও খোলা গুড়ে ক্ষতিকর হাইড্রোজ মিশ্রণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব পাল।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে ভেজাল ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে বিএসটিআই ফরিদপুরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআই টাস্কফোর্সের মোবাইল কোর্ট : ৯ প্রতিষ্ঠানে ২ লাখ ৬ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬