ফরিদপুরে যুবদল নেতা রফিকুল ইসলাম রুবেলের ওপর হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
- আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১২২১ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরে যুবদল নেতা রফিকুল ইসলাম রুবেলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বুধবার (১১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ফরিদপুরের টেপাখোলা লেকপাড় মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত বদরউদ্দিন বাহিনীর কয়েকজন সদস্য ৪-৫টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী মহড়া দেয়। এ সময় রফিকুল ইসলাম রুবেলকে একা পেয়ে তারা তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।












