ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

পাঁচ লাখ টাকায় সমঝোতার চেষ্টা কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মাসুম (২৫) সে বাগানবাড়ি লস্কর চালা গ্রামের নুর মোহাম্মদের ছেলে
ঘটনাটি ঘটেছে রোববার (১৬ মার্চ) ভোর ৪ টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়,হাটুরিয়াচালা এলাকার লেহাজ উদ্দিন নেহার কাছ থেকে একই এলাকার আলহাজ হোসেন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লাল মাটি ক্রয় করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চালিয়ে আসছিল।মাটি ভর্তি ট্রাকের শ্লিপ ম্যান মাসুম রোববার ভোর ৪ টার দিকে মাটি কাটার খাদ দেখতে গেলে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায় পড়ে মাসুম (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি,কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ম্যানেস করে দীর্ঘদিন ধরে এসব অবৈধ মাটি কাটা চলছে।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রোববার সকালে স্থানীয় মেম্বার, গ্রাম্য মাতব্বর ও গন্যমান্য লোকজনের উপস্থিতিতে মাটি খেকুরা নিহত মাসুমের পরিবারকে ৫ লাখ টাকার প্রতিশ্রুতি দিয়ে সমঝোতার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে নিহত মাসুমের প্রতিবেশী জামাল উদ্দিন ( অবঃ সেনা সদস্য) বলেন,স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিহত মাসুমের বাড়িতে বসেই তার পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়েছিল।কিন্তু পরে তা কার্যকরী হয়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান , মাটির ট্রাকের চাপায় মাসুম নিহত হয়েছে। সংবাদ পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শাহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

###
তাং ১৫/০৩/২০২৬ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচ লাখ টাকায় সমঝোতার চেষ্টা কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬