ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশান গোপালপুরে যুবকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ৮ শিশু কুরআন হাতে নিল সদরপুরে ৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল নগরকান্দায় কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ টি দোকান ফরিদপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী -শামা ওবায়েদ দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করার জন্য কাজ করছে সরকার; মাদারীপুরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি ” খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ফরিদপুরে চাঞ্চল্য সৃষ্টিকারী রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার আসামি পাঁচ লাখ টাকায় সমঝোতার চেষ্টা কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা

ঈশান গোপালপুরে যুবকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ৮ শিশু কুরআন হাতে নিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম -ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের শেখ নিহাজ উদ্দিন মুন্সিখা পাড়া জামে মসজিদে স্থানীয় যুবকদের উদ্যোগে এক ধর্মীয় ও হৃদয়গ্রাহী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতার মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল কোমলমতি ৮ জন শিশু শিক্ষার্থীর পবিত্র কুরআন শরীফ হাতে নেওয়া।
মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমানের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমে শিশুদের এই অর্জন সম্ভব হয়েছে বলে উপস্থিতরা জানান। এ সময় শিশুদের হাতে কুরআন তুলে দেওয়ার মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত আলী খান, ক্যাশিয়ার মোঃ আমানুল্লাহ, স্থানীয় সমাজসেবক মোঃ আসলাম খান, মোঃ আকবর পাট্টাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
মসজিদের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত আলী খান তার বক্তব্যে বলেন, “ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। আপনারা সন্তানদের মসজিদমুখী করুন। আমাদের মসজিদে ইমাম সাহেব নিয়মিত কুরআন শিক্ষা দিয়ে থাকেন। নির্ধারিত সময়ের আগেই যারা কুরআন শরীফ হাতে নিতে পারবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।”
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈশান গোপালপুরে যুবকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ৮ শিশু কুরআন হাতে নিল

আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬