আমার অপরাধটা কি, রাজনীতিতে নারী হওয়াই কি অপরাধ, বৈশাখী বর্ষা।
- আপডেট সময় : ০৬:৫৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নতুন কোনো বিষয় নয়। তবে বর্তমান সময়েও অনেক নারীকে লড়তে হচ্ছে ভিন্নধর্মী নানা চ্যালেঞ্জের মুখে। তেমনই এক বাস্তবতার উদাহরণ হয়ে উঠেছেন বৈশাখী বর্ষা, যিনি সম্প্রতি সাইবার হ্যারেজমেন্টের শিকার হয়ে বিচার দাবি করেছেন।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ভুয়া তথ্য প্রচার এবং ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তার রাজনৈতিক পরিচয়ের কারণেই পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে এসব অপপ্রচার চালানো হচ্ছে।
বৈশাখী বর্ষা বলেন, একজন নারী হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকাটা যেন অনেকের কাছে অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাইবার স্পেসে নারীদের প্রতি সহিংসতা বর্তমানে একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে রাজনীতিতে সক্রিয় নারীরা প্রায়ই ট্রল, হুমকি ও মানহানির শিকার হন, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
সচেতন মহল মনে করে, শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয় এর কার্যকর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি দুটিই জরুরি। নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই।
রাজনীতিতে নারী হওয়া কোনো অপরাধ নয়, বরং এটি একটি মৌলিক অধিকার। এই অধিকারকে সম্মান জানানো এবং সুরক্ষা দেওয়া সমাজের সকলের দায়িত্ব।




















