সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হারিয়ে যাওয়া শিশুটি ফিরে পেলো তার পরিবার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

রেজাউল করিম -ফরিদপুর
জানা যায়, শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় একা ঘোরাফেরা করা প্রায় ৪ বছর বয়সী শিশুকে উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। শিশুটি নিজের পরিচয় দিতে না পারলেও তাকে থানায় নিয়ে নিরাপত্তায় রাখা হয়।
পরবর্তীতে শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তার বাবা মো. রিপন বিষয়টি জানতে পেরে থানায় যোগাযোগ করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপে একটি পরিবার তাদের হারানো সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে।




















