ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে অনিয়মের অভিযোগ একই প্রতিষ্ঠানের পুনঃপুন কাজ পাওয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরালো ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেলে ‘পর্দা কেলেঙ্কারি’: ৬ জন খালাস, ৬ জনের বিরুদ্ধে বিচার শুরু ফরিদপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হারিয়ে যাওয়া  শিশুটি ফিরে পেলো তার পরিবার

ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুরঃ

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে শুরু হয়েছে মাসব্যাপী “ফরিদপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬”। গত ৩ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এ মেলা ইতোমধ্যে শহরবাসীর বিনোদন ও কেনাকাটার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এবারের মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে দৃষ্টিনন্দন মূল ফটক, বর্ণিল ডেকোরেশন ও মনোমুগ্ধকর আলোকসজ্জা। দর্শনার্থীদের মতে, অন্যান্য বছরের তুলনায় এবারের সাজসজ্জা অনেক বেশি আকর্ষণীয় ও নান্দনিক হয়েছে, যা মেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
মেলায় জনপ্রতি প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা। তবে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা—তাদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি। ফলে প্রতিদিনই মেলা প্রাঙ্গণে সাধারণ দর্শনার্থীদের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, দেশীয় ও আধুনিক নানা পণ্যের সমাহার। পোশাক, হস্তশিল্প, গৃহস্থালী সামগ্রীসহ বিভিন্ন পণ্যে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। কোথাও কোথাও “একটি কিনলে একাধিক পণ্য ফ্রি” অফারও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।
তবে স্টল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দর্শনার্থীর উপস্থিতি থাকলেও প্রত্যাশিত বেচাকেনা এখনো পুরোপুরি জমে ওঠেনি। তারা আশা করছেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে।
এ বিষয়ে রনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন,
“ফরিদপুর একটি ঐতিহ্যবাহী জেলা। এখানকার মানুষের বিনোদন ও কেনাকাটার কথা চিন্তা করেই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটি মানসম্মত মেলা আয়োজন করতে। দর্শনার্থীদের জন্য নানা ধরনের ডিসকাউন্ট ও বিশেষ অফার রাখা হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা খোলা রাখার সময়সীমা নির্ধারিত থাকায় কিছুটা লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। “যদি বিশেষ বিবেচনায় অন্তত রাত ৯টা পর্যন্ত মেলা খোলা রাখা যেত, তাহলে দর্শনার্থীর সংখ্যা এবং বেচাকেনা আরও বাড়ত,”—বলেন তিনি।
সময় বাড়ানোর বিষয়ে তিনি ইতোমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, দেশের বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আপাতত সময়সীমা বৃদ্ধি সম্ভব নয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
মেলার আয়োজকরা আশা করছেন, পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে সময় কাটাতে এবং সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে জেলার সর্বস্তরের মানুষ মেলায় ভিড় জমাবেন।
সব মিলিয়ে দৃষ্টিনন্দন পরিবেশ, আকর্ষণীয় অফার ও বিনোদনের নানা আয়োজন নিয়ে ফরিদপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬ হয়ে উঠতে পারে এ অঞ্চলের অন্যতম প্রাণবন্ত আয়োজন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ

আপডেট সময় : ০৯:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬