ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকনিকান্দি কালিবাড়ি মন্দিরের আঙ্গিনায়, দুই দিন ব্যাপী সংঘের উদ্যোগে ৬ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু গুরুতর অসুস্থ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক (AMI) সঙ্গে কার্ডিওজেনিক শক ও অ্যাকিউট LVF-এ আক্রান্ত হন। আজ সকালে প্রথমে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এদিকে, অসুস্থ আদনানকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর বর্তমান অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তিনি আদনানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে গভীর সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি, আদনানের দ্রুত সুস্থতা কামনা করেন।
বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করছেন।
👉 পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু গুরুতর অসুস্থ

আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬