ফরিদপুরে শিশু শিক্ষার্থী নিখোঁজ, খোঁজে উদ্বিগ্ন পরিবার
- আপডেট সময় : ০২:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা আদর্শ গ্রাম থেকে কবিতা নামের এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সে স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে অধ্যয়নরত।
পরিবারের দাবি, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ির নিকটবর্তী এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় কবিতা। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থান, আত্মীয়-স্বজনের বাড়ি এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালান। তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে স্বজনদের দুশ্চিন্তা। শিশুটিকে দ্রুত ফিরে পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ কবিতার সন্ধান পেলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে—
যোগাযোগ:
০১৭৯৫৬০৬২১৫
০১৬২৪০০৮৪৪৫
এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে বিলম্ব না করে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে শিশুটির পরিবার।


























