ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত  তারার মেলা স্কুলের আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা এফপিএবি ফরিদপুর শাখার সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ ফরিদপুরে শিশু শিক্ষার্থী নিখোঁজ, খোঁজে উদ্বিগ্ন পরিবার নিখোঁজ সংবাদ: ফজরের নামাজে বের হয়ে আর ফেরেননি খোরশেদ শেখ সাক্ষ্য দেওয়ার জেরে নৃশংস হামলা, যুবকের হাত-পা বিচ্ছিন্ন

আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকৃতির তুলিতে আঁকা লাল ক্যানভাস—কৃষ্ণচূড়া

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জুড়ে এখন লাল আগুনের মতো ফুটে আছে কৃষ্ণচুড়া। গ্রীষ্মের তীব্র গরমেও প্রকৃতিতে এনে দিয়েছে এক অন্যরকম শীতলতা আর সৌন্দর্য। রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি গ্রামের পথেও চোখে পড়ছে এই দৃষ্টিনন্দন ফুল।

নড়াইল শহরসহ জেলার বিভিন্ন এলাকায় এখন কৃষ্ণচুড়া ফুলের সমারোহ। গাছজুড়ে লাল ফুলের আগুনে রঙে রাঙিয়ে উঠেছে চারপাশ। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে গাছের ডালে ডালে।

ফুলের এই আগুনঝরা সৌন্দর্য উপভোগ করতে আসা এক তরুনি জানান, আমদের বাড়ি পাশের ইউনিয়নে কিন্তু ছোট বেলা থেকেই প্রতি বছর আমরা এই কৃষ্ণচুড়া ফুল দেখতে আসি।

এই সময়টাতে কৃষ্ণচুড়া যেন হয়ে ওঠে প্রকৃতির অলংকার। পথচারী থেকে শুরু করে শিক্ষার্থীরা—সবার মন কেড়ে নিচ্ছে এই ফুলের অপরূপ সৌন্দর্য। অনেকেই থেমে ছবি তুলছেন, কেউবা স্মৃতিতে ধরে রাখছেন এই দৃশ্য।

শুধু সৌন্দর্যই নয়, কৃষ্ণচুড়া গাছের ছায়াও দেয় স্বস্তি। ঝরে পড়া ফুলে লাল হয়ে থাকে পথঘাট, যা সৃষ্টি করে এক মনোমুগ্ধকর পরিবেশ।

প্রকৃতির এই সৌন্দর্য সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। যাতে ভবিষ্যতেও এমন দৃশ্য উপভোগ করতে পারে সবাই।

নড়াইলের এই কৃষ্ণচুড়া শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়াচ্ছে না, মানুষের মনে তৈরি করছে প্রশান্তি আর ভালো লাগা।প্রকৃতির এই রূপ ধরে রাখতে গাছ লাগানো ও সংরক্ষণে সবার সচেতন হওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ

আপডেট সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬