ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত  তারার মেলা স্কুলের আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা এফপিএবি ফরিদপুর শাখার সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ ফরিদপুরে শিশু শিক্ষার্থী নিখোঁজ, খোঁজে উদ্বিগ্ন পরিবার

ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় কর্মরত এক কর্মচারী বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল ‌রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত কর্মচারীর নাম ইমরান হোসেন (২৭)।

তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মইশদিপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

জানা যায়, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় দায়িত্ব পালনকালে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

তবে টোল প্লাজা কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত

আপডেট সময় : ০৭:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬