ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

খুলনার ১০ মামলার আসামি ফরিদপুরে মামা বাড়ি থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল 

বিশেষ প্রতিবেদক 

খুলনার ১০ মামলার আসামি  পুলিশের ভয়ে ফরিদপুরের সালথায় মামার বাড়িতে লুকিয়ে ছিলেন খুলনার আন্ত জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য রাজীব সরদার (২৮)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে অভিযুক্ত রাজীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১০ জুন মঙ্গলবার রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

গ্রেফতার রাজীব খুলনার খানজাহান আলী থানা এলাকার বাসিন্দা।

জানা যায়, ফুলবাড়িয়ায় তার নিজ মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে আটককালে একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

অভিযুক্ত রাজীবকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, গ্রেফতার এড়াতে নিজের ও বাবা-মায়ের নাম গোপন রেখে দীর্ঘদিন মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন ডাকাত রাজীব সরদার। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন থানায় কমপক্ষে  ১০টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনার ১০ মামলার আসামি ফরিদপুরে মামা বাড়ি থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫