ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

বালিয়াকান্দিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী,রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ মিঠু শেখের বিরুদ্ধে।

শুক্রবার ২০ জুন সকাল ৭ টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠু মিয়ার নিজ বাড়ি থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরা বেগম  বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মমিন শেখের মেয়ে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে ২০০১সালে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সাথে মনিরা বেগমের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার সংসারে অশান্তি সৃষ্টি হয়। মিঠু মিয়া পরকীয়াতে আসক্ত হয় বলে অভিযোগ করেন মনিরার স্বজনেরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুক্রবার সকাল ৬টায় তার মরদেহ দেখতে পায় মিঠু শেখের পরিবারের অন্য সদস্যরা।

মনিরা বেগমের পাঁচ বছর বয়সী মেয়ে  মীম বলেন, আমার আব্বু আর আম্মু ঘুমাতে যায়। অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙ্গে যায়। এক পর্যায় আমার আব্বু আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।

রাজবাড়ীর সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত অথবা ইন্ধন দিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াকান্দিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫