ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডারগার্টেন স্কুলে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পরিচালকের ১০ বছরের কারাদণ্ড কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

দৌলতদিয়ার যৌনপল্লীর নিজ ঘরের ওয়ারড্রবে মিললো যৌনকর্মীর মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৫৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে তানিয়া ওরফে বুলু (২৬) নামক এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৪ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তানিয়া যৌনপল্লীর সরোয়ার মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি  বরিশালের রায়পুরা গ্রামে।

যৌনপল্লীর কয়েকজন যৌনকর্মী বলেন, তানিয়ার সঙ্গে আমাদের সকাল ৭টার দিকে কথা হয়েছে। পরে তার ঘরের দরজা খোলা থাকলেও তাকে আমরা সারাদিন দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। এরপর তার বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসেও তানিয়াকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তার ঘরের ওয়ারড্রবের তালা ভেঙে ওয়ারড্রবের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। এসময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ওই যৌনকর্মীর গলায় মোবাইলের চার্জারের তার পেঁচিয়ে তাকে হত্যার পর মরদেহটি ঘরের ওয়ারড্রবের মধ্যে লুকিয়ে রাখা হয়। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতদিয়ার যৌনপল্লীর নিজ ঘরের ওয়ারড্রবে মিললো যৌনকর্মীর মরদেহ

আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫