ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

চরভদ্রাসনে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২২ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, চরভদ্রাসনের আদর্শ স্কুল রোড এলাকার মেসার্স শরিফুল বেকারী বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করেই বিস্কুট, ব্রেড ও কেকের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করছিল। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দক্ষিণ আলমনগর বাজারের মেসার্স হাজী বেকারি মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই বিস্কুট ও ব্রেড বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চরভদ্রাসনে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬