বালিয়াকান্দি উপজেলায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে

আরিফ,, স্টাফ রিপোর্টার রাজবাড়ী ।।
২৪ শে জুন বালিয়াকান্দি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফল মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার, চৌধুরী মুস্তাফিজুর রহমান। এবং সকল ফল চাষীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রেখে বলেন বেশি বেশি দেশী ফলের গাছ লাগান এবং বেশি বেশি ফল খান। এই বক্তব্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু হয়। গত ২৪ শে জুন বেলা ১১ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে ফল মেলাটি শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার, চৌধুরী মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফারুক হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা: মানবেন্দ্র মজুমদার, এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন।


























