ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৬৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার -বিশেষ প্রতিনিধি 

ফরিদপুর সদরে  কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদকের গডফাদার ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

কুটি মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে  বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।

সেনা সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টায় ফরিদপুর সেনা ক্যাম্পে তথ্য আসে যে কুটি মিয়া পুনরায় কানাইপুর এলাকায় অবস্থান করছে এবং তার মাধ্যমে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম ফের সক্রিয় হয়ে উঠছে। খবর পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে। সকাল ১০টায় কুটি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১টি ৫ মিমি পিস্তলের ম্যাগাজিন, ১টি সুরকি, ২টি শানদা, ১টি চাপাতি, ৩টি চায়নিজ কুড়াল, ১টি চায়নিজ চাপাতি, ৭টি ধারালো ছুরি, ১টি কাটার, ৪টি টয় পিস্তল, ১টি পেনড্রাইভ, ৭টি স্মার্টফোন, ২ কেজি গাঁজা এবং ১৭০টি ইয়াবা ট্যাবলেট। এসব অস্ত্র ও মাদকদ্রব্যের মাধ্যমে কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করে অপরাধ চালিয়ে আসছিল বলে জানিয়েছে সেনা ও পুলিশ সূত্র।

গ্রেপ্তারের পর কুটি মিয়াকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। কুটি মিয়ার

বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক

আপডেট সময় : ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫