খুলনায় দুর্বৃত্তের হামলায় পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী জখম।
- আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

- মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরোঃ
খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী মো: হাফিজুর রহমান (৫৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ১০ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে নগরীর আহসান আহমেদ রোড ল কলেজের সামনে এ ঘটনা ঘটে। তিনি আহসান আহমেদ রোড এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, খুলনা থানার অফিসার ইনচার্জ ওসি হাওালাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, আহত হাফিজুর রহমান বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি রাত সাড়ে ৯ টার দিকে আহসান আহমেদ রোড ল কলেজের সামনে একটি ফুসকা এবং কাঠগোলার মাঝামাঝি অবস্থান করছিলেন। এসময় দু যুবক কিছু বুঝে ওঠার আগে ক্ষুর দিয়ে তার শরীরের পেছনের কয়েকটি আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এলে ঔই দুই যুবক ঘটনাস্থল ত্যাগ করে। এরপর চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনা জানার পর পরই খুলনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি জানান।






















