ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারি আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

চট্টগ্রামের পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ১১ জুলাই ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে অভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের তল্লাশি করে ১ টি প্লাস্টিকের বস্তা হতে ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও ৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করছিল।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারি আটক!

আপডেট সময় : ০৬:১৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫