ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৩ জন রোহিঙ্গা সহ ২ জন দালাল চক্র আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্কঃ ফরিদপুর মহানগর বার্তা 

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা  নাগরিকসহ মোট পাঁচজনকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। রবিবার ১৩ জুলাই-২৫ তারিখ বিকেলে এ ঘটনা ঘটে।

আটককৃত রোহিঙ্গারা হলেন কক্সবাজার সদর উপজেলার মারিগোলা এলাকার আব্দুস সোবাহান (৭৫), তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪৫) ও জামাতা মোঃ তৈয়ব (৩০)। আটক দালালরা হলেন ফরিদপুর শহরের চাঁনমারি এলাকার সিয়াম আহমেদ (২৭) এবং কমলাপুর বটতলা এলাকার রাশেদ খান (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস সোবাহান ও তাঁর   দালালদের সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হন তিন রোহিঙ্গা তারা দালালদেরকে ১৫ হাজার টাকা অগ্রিম দেওয়ার পর রবিবার ফরিদপুরে এসে বাকি অর্থ পরিশোধ করবে বলে সম্মতি হন। কিন্তু দালালরা কোনো প্রক্রিয়া শুরু না করে বরং ভয়ভীতি দেখাতে শুরু করে। একপর্যায়ে তৈয়বকে মারধর করা হয় তখন তিনি দৌড়ে নিজের জীবন রক্ষাতে পাসপোর্ট অফিসে ঢুকে আনসার সদস্যদের সহায়তা চান। পরে অফিস কর্তৃপক্ষ পাঁচজনকেই আটকে রেখে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান জানান, আটককৃত তিনজন রোহিঙ্গা বহু আগে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং বর্তমানে কক্সবাজারে বসবাস করছেন। তারা প্রতারণার শিকার হয়ে পাসপোর্ট করতে এসেছিলেন ফরিদপুরে। এব্যাপারে ফরিদপুর কোতয়ালী

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান দৈনিক ফরিদপুর মহানগর বার্তা’র সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তারা যদি কক্সবাজারের কোনো ক্যাম্পের তালিকাভুক্ত হন, তাহলে তাঁদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আর স্থানীয় দুই দালালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৩ জন রোহিঙ্গা সহ ২ জন দালাল চক্র আটক

আপডেট সময় : ০৮:০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫