খুলনায় মধ্য রাত থেকে ৬৪ থানায় চালু হচ্ছে ” অনলাইন জিডি ” সেবা।
- আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
খুলনা রেঞ্জের ৬৪ জেলায় আজ মধ্য রাত থেকে চালু হচ্ছে অনলাইন জিডি ( সাধারণ ডায়েরি) সেবা। আজ ২০ জুলাই বিকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সন্মেলনে জানানো হয়। এই সেবা নিতে ” ON line GD” নামে অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিষ্ট্রেশন করলেই হবে। রেজিষ্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। যা ২৪ ঘন্টা চালু থাকবে। সংবাদ সন্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক বলেন, আজ ২০ জুলাই দিবাগত রাত ১২ টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ৬৪ থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। মধ্য রাতে ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রম উদ্ধোধন করা হবে। তিনি বলেন, সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যেকেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করানো যেত। এখন সব ধরনের ঘটনায় জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে। সংবাদ সন্মেলনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।






















