সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় সন্ত্রাসী হামলায় নন্দীফোন সার্ভিসের প্রদীপ নন্দী আহত ৫ লাখ টাকাসহ মোবাইল ছিনতাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি :মো: নজরুল ইসলাম হিরু
গতকাল (১৮ জুলাই ২০২৫) রাত ১০টার দিকে ফরিদপুর নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন এর গজারিয়া বাজার সংলগ্ন দুলারডাঙ্গী রোডের মাঝামাঝি এলাকায় নন্দীফোন সার্ভিসের স্বত্বাধিকারী প্রদীপ নন্দীর উপর একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ নন্দী তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় রিশা বটতলা এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে, টাকা ছিনতাই করে এবং তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজ দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।






















