সমাবেশে যাওয়ায় পথে সড়ক দুর্ঘটনায় দাকোপের জামায়াত কর্মী নিহত।
- আপডেট সময় : ০১:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
ঢাকায় সমাবেশে যাওয়ায় পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলার জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ। আজ ১৮ জুলাই রাত ৩ টার সময় ফরিদপুরের বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা বাসের বহরের পেছনে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় আনিসুর রহমান মো: কামাল হোসেন নামের আরো দুজন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনিসুর রহমানের অবস্থা আশংকা জনক। খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মঈনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে রওনা দেন। রাত তিনটার দিকে ভাঙ্গায় গাড়ি বহরে যাত্রী বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ মারা যান। আরো দুইজন আহত হন। নিহত আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। জানাযা ও দাফনের সময় পরে জানানো হবে।
















