সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দের বরাট পেইজ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৭২৯ বার পড়া হয়েছে

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন বরাট পেইজের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ বিতরণ করা হয়েছে।
গত ২০ জুলাই রবিবার সকাল সাড়ে ১০ টায় হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ শিশু ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাসরিন নাহার, আস্থা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইন্জিনিয়ার জাহিদ হাসান, হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা খাতুন এবং বরাট পেইজের প্রতিষ্ঠাতা মোঃ বজলুর রহমান বিশ্বাস শামীম। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























