ফরিদপুর সদরের কানাইপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ জন
- আপডেট সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর হাইওয়ে এলাকায় দুটি বাসের ধাক্কায় ঘটনা স্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৪ জুলাই-২৫ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এব্যাপারে করিমপুর হাইওয়ে থানার ওসি চৌধুরী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় দুটি বাসেরই মুখোমুখি সংঘর্ষে ডুমরে মুচড়ে গিয়েছে এ সময় ঘটনাস্থলে তিনজন মৃত্যু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এরআগে গত শনিবার ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় যাত্রা বিরতিকালীন জামায়াতের জাতীয় সমাবেশগামী বাসে ধাক্কা দেয় রয়েল পরিবহনের একটি বাস। ভাঙ্গা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে এসময় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হন।
সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে হাইওয়ে থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ধারণা করা হচ্ছে বাসের গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটেছে। একই মালিকানাধীন বাসের বারবার দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল এবং অফিসার ইনচার্জ আসাদউজ্জামান ঘটনাস্থলে ছুটে আসেন।এ ব্যাপারে আইনি প্রক্রিয়াধীন রয়েছে






















