ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা, কেন্দ্র পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা ১৫৭ বছরের ঐতিহ্যের শহর ফরিদপুর: সিটি কর্পোরেশনে উন্নীত করার জোর দাবি —সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সদরপুরে ২০০ বছরের ঐতিহ্য: জরিপের ডাঙ্গীতে উৎসবমুখর ‘মুসলমানদের মেলা’ সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ। ফরিদপুরে রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, ফসলি জমির ক্ষতি ও জনদুর্ভোগ। ঝুঁকিপূর্ণ ওভারটেকেই প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে চট্টগ্রাম নাগরিক ফোরামের দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

গত ২৪ জুলাই বৃহস্পতিবার বাদে আসর চট্টগ্রামের কদম মোবারক এতিমখানা মসজিদে এক হৃদয়বিদারক পরিবেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই শোকাবহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের মহাসচিব ও বিশিষ্ট লেখক-সাংবাদিক মো. কামাল উদ্দিন। তাঁর নেতৃত্বে শত শত নাগরিক ফোরামের নেতা-কর্মী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত থেকে শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত-শান্তি কামনা করেন।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, এই ভয়াবহ বিমান দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। শিশুদের এভাবে হারানো শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সময় এসেছে দায়িত্বশীল ব্যবস্থাপনার অভাব, নিরাপত্তার ঘাটতি ও জবাবদিহির সংকট নিয়ে আলোচনা করার।

সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় নেতা স ম জিয়াউর রহমান, মোহাম্মদ নূর, মোহাম্মদ আকতার হোসেন নিজামী, এম নুরুল হুদা চৌধুরী, মাসুদ রানা, আইয়ুব আলী, আরও অনেক নেতৃবৃন্দ। তারা সকলেই বলেন, নিহত শিশুদের স্মরণে কেবল কান্না যথেষ্ট নয়-এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে।

আলোচনা শেষে মুনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্য ও শান্তি প্রার্থনা করা হয়।

চট্টগ্রাম নাগরিক ফোরাম ভবিষ্যতে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে আরও কর্মসূচি গ্রহণ করবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে চট্টগ্রাম নাগরিক ফোরামের দোয়া মাহফিল ও আলোচনা সভা

আপডেট সময় : ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫