ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

নগরীতে সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর গল্লামারী মোড়ে সড়কের জমিতে তৈরি করা অবৈধ বাজার ও দোকান উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। রবিবার ২৭ জুলাই সকাল ১০ টার দিকে অভিযান শুরু হয়। সড়ক বিভাগের বুলডোজার, পে- লোডার ও বড় স্কেবেটর সহ প্রায় দু ডজন শ্রমিক উচ্ছেদ কার্যক্রমে অংশ নেয়। অভিযানে গল্লামারী সেতুর দুই পাশের ১৭২ টি স্থাপনা অপসারন করা হয়েছে। সড়ক ও জনপদের এস্টেট ও আইন কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, গল্লামারী ব্রিজকে কেন্দ্র করে দুই পাশের ১.২০ কিলোমিটার রাস্তা উদ্ধার করেছি। আমরা কাঁচা পাকা, আধাপাকা, এবং টিনসেড মিলিয়ে ১৭৩ টি স্থাপনা অপসারণ করেছি। খুলনার মানুষের প্রানের দাবিকে কেন্দ্র করে আমাদের এই কাজটি করতে হচ্ছে। ব্রিজের কাজ যখন চলবে, মালামাল গুলো রাখার জন্য প্রচুর জায়গা দরকার হবে। সে সময় যেন যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে। অভিযান চালাতে গিয়ে কোন বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, খুলনার মানুষ খুবই ভালো তারা আমাদের নানান ভাবে সাহায্য করেছে। আমি খুলনার এসব মানুষদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে যারা দোকানদার বা এসব ভবনের মালিক তাদের, কেননা আমাদের এই অভিযান পরিচালনায় তারা বাধা প্রদান না করে আমাদের কাজে সাহায্য করেছে। গল্লামারী বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিনের দাবি, গল্লামারী ব্রিজ যাতে দ্রুত হয় তার জন্য আমরা মার্কেট মালিকদের অনুরোধ করেছি অবৈধ স্থাপনা গুলো সরানোর।  আমাদের বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত করতে যে অসুবিধা হয়। বাকি কাজ গুলো করতে যাতে কোনো সমস্যা না হয় এই দাবি আমাদের। সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আজ এবং আগামীকাল চলবে এই অভিযান। প্রয়োজন হলে অভিযানের সময় আরোও বাড়ানো হবে। এই অভিযানের পুর্বে বিভিন্ন সময় জনগনকে সতর্ক করা হয়েছে। এই কাজে আইন শৃংখলা বাহিনী, জেলা প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ীরা নানাভাবে সহযোগীতা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নগরীতে সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

আপডেট সময় : ১২:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫