ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

*আমি খুঁজে পেয়েছি… অন্তরের ঠিকানা*

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ২১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেখকঃ কাজী আশরাফুল হাসান 

নির্বাহী পরিচালক 

সোসাইটি ডেভেলপমেন্ট কমিউনিটি (SDC)

ফরিদপুর 

(একটি আত্মঅন্বেষণের যাত্রা, সেবা ও সাদাকার পথে)

আমার নামটি বড় কথা নয়।

আমার পদবিও বড় কথা নয়।

আমি একজন আত্মঅন্বেষণকারী ।

যে নিজের ভিতরে বহুদিন ধরে জ্বলতে থাকা এক প্রশ্নের উত্তর খুঁজেছে…

” *এই জীবন কিসের জন্য?* ”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ছাত্রজীবনে সবাই যখন ভবিষ্যতের চাকরি, প্রভাব বা পরিচিতির জন্য দৌঁড়াচ্ছে,

আমি তখন নীরবে অনুভব করছিলাম…

আমার জীবন যদি আরেকজনের জীবন না বদলায়, তবে আমি কেন বাঁচছি ?

সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমার ভেতরে জন্ম নেয় এক নিরব প্রতিজ্ঞা।

নিজের সবটুকু দিয়ে হলেও মানুষের পাশে দাঁড়াব।

আর সেই তীব্র বোধ থেকেই জন্ম নেয় *”সোসাইটি ডেভেলপমেন্ট কমিউনিটি (SDC)” ফরিদপুর।*

*কিন্তু পূর্ণতা এল… কোয়ান্টামে এসে*

এসডিসির কাজ করতে করতে যখন আমি ভাবতাম, “এই-ই কি যথেষ্ট?”

তখনই আমার পরিচয় হয় কোয়ান্টাম ফাউন্ডেশন-এর সাথে।

এটি ছিল যেন এক পূর্বনিয়তির সৌভাগ্যের ফসল…

যেখানে গিয়ে আমার হৃদয়ের সকল খোঁজ যেন একটি নিরব উত্তর পেয়ে গেল।

কোয়ান্টামে আমি শিখলাম…

সেবা শুধু কাজ নয়, ইবাদত।

দান কেবল সমাজের দায় নয়, আত্মার পরিশুদ্ধি।

মেডিটেশন কেবল মানসিক প্রশান্তি নয়, আল্লাহর দিকে ফিরে যাওয়ার, সাফল্যের সরল পথ ।

সৎকর্ম: কোরআনের আলোয় আমার পথচলা…

ছাত্রজীবন থেকেই কোরআনের এক আয়াতের মর্মবাণী আমার অন্তরের গভীরে নাড়া দিত…

“যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারা সৃষ্টির সেরা, তাদের জন্য রয়েছে জান্নাত…”

(সূরা বায়্যিনাহ ৭)

কিন্তু এই সৎকর্মের গভীরতাকে আমি যেভাবে কোয়ান্টামে এসে উপলব্ধি করেছি,

তা এক অলৌকিক অনুভব…

যেন জীবনের প্রতিটি নিঃশ্বাসে সৎকর্ম এক ধ্যান হয়ে গেছে।

প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এই ১ ঘন্টা কোয়ান্টাম সাদাকায়নে জীবনধর্মী আলোচনা ও মেডিটেশন সেশন যা বদলে দেয় জীবন।

*স্থান*: ঝিলটুলি, ওয়াসিত্ব টাওয়ারের বিপরীতে, বালা বাড়ির গলি

যোগাযোগ: ০১৭১২৪১৭০০০

এখানে এসে আমরা রিচার্জ হয়ে যাই সপ্তাহের বাকি দিনগুলোতে প্রানপ্রচুর্যে ও কর্মদক্ষতায় ভরপুর থাকতে। এখানে যারা আসে, তারা আর আগের মতো থাকে না।

কেউ ফিরে যায় চোখ ভেজা তওবায়, কেউ হাতভরা সংকল্পে। এই এক ঘণ্টা যেন জান্নাতের পথে পা ফেলার প্রথম কদম।

এসডিসির অনেকেই আসে যখন শুনি ও দেখি ও অনুভব করি জীবনের সৌন্দর্য ধারনে আগ্রহী সহকর্মীদের তখন আনন্দে শুকরিয়ায় ভেতরটা পরিপূর্ণ হয়ে ওঠে।

একটি ব্যক্তিগত দাওয়াত শ্রদ্ধেয় পাঠক আপনার প্রতি…

এই লেখার শেষে এসে আপনাকে শুধু একটি অনুরোধ করতে চাই…

চলে আসুন এক শুক্রবার সকালে।

নিজের জন্য, সন্তানের জন্য, স্ত্রী ও মায়ের জন্য কিংবা নিঃসঙ্গ জীবনের জন্য।

চলে আসুন এই এক ঘণ্টায়, যেখানে আপনার হৃদয় হয়তো তার হারানো শান্তি খুঁজে পাবে।

🙏 শেষ কথা

আমি নিজেকে পরিচয় দিই না “নির্বাহী পরিচালক” হিসেবে। নিরব ও বিনয়ী হয়ে পথ চলাটাই আমার পছন্দ। আমি শুধু একজন আত্মার সৌন্দর্য ও জীবনের প্রকৃত প্রাপ্তি খোঁজার মানুষ…

জীবনের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে,

কোরআনের আলো ও কোয়ান্টামের ছায়ায় নিজের সত্তাকে খুঁজে পেয়েছে।

আপনার জন্যও দরজা খোলা।

শুরু হোক আজই, এই লেখাটা পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

*আমি খুঁজে পেয়েছি… অন্তরের ঠিকানা*

আপডেট সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫