ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

ক্ষমতা অপব্যবহার করে যোগ্য প্রার্থীদের ফেল করিয়ে অযোগ্য প্রার্থীদের  নিয়োগ দেওয়ার অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রহমান  খান সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত ২৭ জুলাই দুদকের সমম্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপ পরিচালক সুচিত্রা সেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা এবং ভুয়া নথি পত্র তৈরির অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন- সাবেক উপাচার্য অধ্যাপক ড.  মোঃ শহীদুর রহমান খান ও সাবেক রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার। এছাড়া আসামি করা হয়েছে নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা মো: জসীমউদ্দিন, হিসাবরক্ষন কর্মকর্তা মুরাদ বিল্লাহ, অফিস সহকারি কাম কম্পিউটার টাইপিস্ট আনিসুর রহমান রিন্টু, প্রশাসনিক কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা খায়রুল বাশার রিয়াজ, কম্পিউটার অপারেটর মো: মাসুদ রানা, কম্পিউটার অপারেটর শাহরীন ইসলাম মীম, ল্যাব টেকনিশিয়ান রীনা খাতুন, অফিস সহকারি কাম কম্পিউটার টাইপিস্ট এ বি এম আরিফুল ইসলাম তুরান একই পদে মো: শহিদুল ইসলাম, ল্যাব অ্যাটেনডেন্ট মোঃ হাবিবুর রহমান, অফিস সহায়ক মো: ওয়াহিদুজ্জামান ও আছিয়া খাতুনকে। মামলার এজাহারে উল্লেখ করা হয় আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নিয়োগের শর্ত ভঙ্গ করেছেন। পাস না করা প্রার্থীদের পাস দেখানো হয়। আবার কাগজপত্রে ভুয়া সাক্ষর ও সুপারিশ যুক্ত করা হয়। ফলে যোগ্য প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত হয়। এজাহারে বলা হয়েছে, মামলার প্রধান আসামি অধ্যাপক ড. শহিদুর রহমান খান ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন নিয়োগ পাওয়া রেজিস্ট্রার, কয়েকজন কর্মকর্তা, সহকারি ল্যাব টেকনিশিয়ান ও অফিস সহায়ক। মামলায় অবৈধভাবে পাস করিয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিয়ে অযোগ্য প্রার্থী হিসেবে ৩ নম্বর থেকে ১৭ নম্বর আসামিদের নিয়োগ দিয়ে দন্ড বিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা।

আপডেট সময় : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫