বালিয়াকান্দি উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
- আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৩৪১ বার পড়া হয়েছে

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ফরম বিতরণের উদ্বোধন করা হয়েছে ।
গতকাল শনিবার ২ আগষ্ট বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন-অর-রশীদ হারুন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্র দলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা আবু জাফর মিয়া।
বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের নিকট সদস্য ফরম বিতরণ করা হয়।


























