ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক সালথায় হাত- পা কাটা অবস্থায় যুবকের লাশ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরন শিবচরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ভাইর হাতে ভাই খুন চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় ২৯ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ, অবগত নয় জেলা কর্মকর্তা ফরিদপুরে বিএসটিআইর বিশেষ অভিযান: লাইসেন্সবিহীন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে সতর্কতা ফরিদপুরে অভিযান চালিয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার দুই আসামি অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৬১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তালাত মাহামুদ 

নরসিংদীর প্রতিনিধি |

নরসিংদীর শিবপুর উপজেলার উত্তর কারারচর    হইতে । র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিএসসির আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে হত্যা ও ডাকাতি মামলা সহ একাধিক মামলার পলাতক দুই আসামি কে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সহ গ্রেফতার করেছে।

গ্রেফতার কৃতরা হলেন– মো. মনির হোসেন (৩৫), পিতা-ফজলুল রহমান ফজর মিয়া, মাতা-ছকিনা বিবি এবং বরকত উল্লাহ (২০), পিতা-শেখ ফরিদ, মাতা-ফাতেমা বেগম। উভয়েই নরসিংদী জেলার শিবপুর থানাধীন উত্তর কারারচর গ্ৰামের বাসিন্দা।

অভিযান কালে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (যার গায়ে লেখা “MADE IN USA NO.1”), একটি ম্যাগাজিন (লেখা “NO.1”), দুটি পিস্তলের গুলি (লেখা “KF-7.65”), ৩৬টি ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম শুকনো গাঁজা, একটি GIXER 5F মোটরসাইকেল, একটি YAMAHA R15 মোটরসাইকেল এবং একটি নষ্ট OPPO অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, হত্যা ও ডাকাতিসহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল। তারা একে অপরের সহযোগিতায় এসব অপরাধ সংঘটিত করে আসছিল।

র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকেই র‍্যাব-১১ সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক দমন সহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

র‍্যাব-১১ কর্তৃক পরিচালিত অভিযানে

গত এক বছরে

১৬২ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৬৪ জন হত্যা মামলার আসামি, ৭১ জন ধর্ষণ মামলার আসামি, ২১ জন অস্ত্র মামলার আসামি সহ ৩৯৩ জনের বেশি অপরাধী গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৬৮ জন অপহৃত ভিকটিম।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার দুই আসামি অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫