ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

বালিয়াকান্দি ও গোয়ালন্দে সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দি ও গোয়ালন্দে পৃথকভাবে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১০ আগস্ট বেলা ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সড়কে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, দৈনিক আমার দেশ প্রতিনিধি পারভেজ মিয়া, দৈনিক ঘোষণার প্রতিনিধি মিজানুর রহমান,  দৈনিক জনবানীর প্রতিনিধি জয়নাল আবেদীন, তালাশ বিডির প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক পাঞ্জেরীর খোন্দকার আহাদুল ইসলাম, সমির কান্তি বিশ্বাস প্রমুখ। এসময় বালিয়াকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়ন দুপুর ২টার দিকে গোয়ালন্দ বাজার বড় মসজিদ সংলগ্ন সড়কে পৃথক আরেকটি মানববন্ধন পালিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক মানবজমিন, এশিয়ান টেলিভিশন ও এটিএন নিউজের প্রতিনিধু সুজন খন্দকার, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ ওয়াজেদ আলী, দৈনিক দিনকাল প্রতিনিধি ডিএম ফাহিমুর রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি সোহেল রানা চৌধুরী, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আঃ রাজ্জাক, দৈনিক ঘোষণার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সন্ধ্যাবানীর প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে। অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা প্রতিহত করবো। তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াকান্দি ও গোয়ালন্দে সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫