ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে দুই কোটি টাকা মুল্যের মাদক” আইস ” উদ্ধার : আটক ২ জন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনার ডুমুরিয়ায়  প্রায় ২ কোটি টাকা মুল্যের  “আইস ” নামের মাদক সহ দুইজনকে আটক করেছে পুলিশ। দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাস তল্লাসি চালিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডুমুরিয়া বাসস্টান্ডে খুলনা গামী ( ঢাকা- মেট্রো- ব- ১৫-৩১৬৩) যাত্রীবাহী বাসটি তল্লাসি চালানো হয়। এসময় বাসের ভেতরে বাক্সে  বিস্কুটের কার্টুনের মধ্যে ২ কেজি আইস নামের মাদক পাওয়া যায়। এর মধ্যে দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। এসময় বাসের চালক হেলপার দুইজন সহ বাসটিকে আটক করা হয়। আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মৃত রমজান শেখের ছেলে চালক বিল্লাল শেখ (৪০) ও একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালীপদ অধিকারীর ছেলে হেলপার সুকুমার অধিকারী (৩৫)। মাদকদ্রব্য বহনের জন্য বাসটি আটক করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাসুদ রানা বলেন, জব্দ হওয়া আইস মাদক দেখতে সাগুদানার মত। যার মুল্যে প্রায় ২ কোটি টাকা। চালক হেলপার আটক রয়েছে এবং মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক পরিক্ষা নিরিক্ষা করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো যাবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে দুই কোটি টাকা মুল্যের মাদক” আইস ” উদ্ধার : আটক ২ জন।

আপডেট সময় : ০৪:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫